1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

যথাযোগ্য মর্যাদায় দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে শোষণ- বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দায়িত্ব নিতে হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে


মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, আজকের দিনে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস ধারণ করে দেশকে শোষণ ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিল জাতির জন্য শোক ও বেদনার দিন। মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। এর উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করে একটি নবজাত রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে না দেওয়া।
তিনি আরও বলেন, প্রজন্ম থেকে প্রজন্মকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবেই এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমি সুপারভাইজার মো. মাঈনুদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদাত হোসেন, ছাত্রশক্তির জেলা নেতা কাজী নাসির মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সিয়াম আহাম্মেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এবিএম আতিকুর রহমান বাশার। আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। পরে উপজেলা সদরের বধ্যভূমি (গণকবর) এলাকায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট