1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান স্টাফ রিপোর্টার মাগুরাঃ

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে আগত ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী অফিসারদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে মাগুরা জেলা পুলিশ কর্তৃক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়, মাগুরার সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

প্রশিক্ষণ কর্মশালার শুরুতেই মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী অফিসারদের ফুলেল শুভেচ্ছা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের সাথে পরিচিতি পর্ব শেষে মাগুরা জেলা ও জেলা পুলিশের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।

উক্ত প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক কার্যক্রম এবং অর্জিত সাফল্যের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়, যা প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ের বাস্তব পুলিশিং সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; এবং জনাব দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাগুরা।

উক্ত কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণার্থী অফিসারগণ মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান, যা তাদের ভবিষ্যৎ পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট