1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি : সালাহউদ্দিন আহমদ রমজান আমাদেরকে সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির শিক্ষা দেয় : জামায়াত আমির মেহেরপুর মুজিবনগর বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২ সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি

ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় দীর্ঘ ১৩ বছর ধরে শিকলবন্দী অবস্থায় থাকা নাজনীন খাতুনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে অসহায় এ পরিবারটির সাথে দেখা করে। এসময় তারা পরিবারটির হাতে নগদ অর্থসহ জানান যে, নাজনীর সমস্ত চিকিৎসার দায়ভার ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন তারেক রহমান।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিভিন্ন গণমাধ্যমে ‘১৮ বছর বয়সী নাজমিনের ১৩ বছর ধরে শিকলবন্দী জীবন, সারাদিন কাটে অন্ধকার ঘরে’ শিরোনামের এক ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ভাইরাল হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে এবং তিনি অবিলম্বে নেতাকর্মীদের পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিঠু, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।সংক্ষিপ্ত আলোচনা শেষে নাজনীন খাতুনের পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দেশের ৪০টির বেশি জেলায় অসহায় ও বিভিন্ন দুর্ঘটনায় আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ নাজনীন খাতুনের পাশে দাঁড়ালেন। ভবিষ্যতেও মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ঝিনাইদহের আনন্দনগর গ্রামের দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি খাতুনের ১৮ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে নাজনীন অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের এক কোণে শিকলবন্দী অবস্থায় রয়েছে। অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা করাতে না পারায় পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অসহায়ত্বে দিন পার করছে। নাজনীনের ছোট ভাই জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। তারেক রহমানের সহযোগিতায় অবশেষে নাজনীনকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নতুন আশার আলো দেখেছে পরিবারটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট