1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

কুমিল্লায় মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের সদর দক্ষিণ-লালমাই উপজেলার সীমান্তবর্তী বাংলাদেশ বেতার এলাকায় মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার মধ্যরাত ৩টায় ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে তারা এই মিছিল করে। মিছিলে সদর দক্ষিণ ও লালমাই উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন হোসেন ও লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি মিছিলে সরাসরি না থাকলেও তারা নিরাপদ স্থানে থেকে দিকনির্দেশনা দিয়ে মিছিলটি করিয়েছেন বলে জানা গেছে।
ওই সময়ে সড়কে চলাচলকারী কয়েকজন অটোরিকশা চালক জানায়, মধ্যরাতে হঠাৎ জামান ফিলিং স্টেশন ও আরএফএল ফ্যাক্টরির গলি থেকে কিছু লোক মুখোশ পরে বের হয়ে ব্যানার ও মশাল হাতে নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার কন্যা নাফিসা কামালের ছবি রয়েছে। তবে মিছিলের পক্ষের কিছু লোক লালমাই বাজার মোড়ে ও কিছু লোক লোটাস কামালের বাড়ির সামনে বেকাপ দিতে অপেক্ষমাণ ছিল।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মিছিলটি লালমাই থানা এলাকায় হয়নি। বাংলাদেশ বেতার এলাকাটি সদর দক্ষিণ এলাকায় পড়েছে। তারপরও আমরা মিছিলে অংশগ্রহণকারীদের ভিডিও দেখে শনাক্ত করে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছি।‏

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট