1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

মনোনয়ন যিনি পাবেন তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে
    1. রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি:

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় হয়েছে।
    রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিয়ময় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, জমির উদ্দিন সরকার ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ঘণ্টা বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।
    বক্তারা মনোনয়নপ্রত্যাশী নেতাদের বলেছেন, ‘মনোনয়ন যিনি পাবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
    উল্লেখ্য, কুমিল্লা ৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতাকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠক।
    দেবিদ্বার থেকে ডাক পাওয়া পাঁচ নেতা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রেহানা পারভীন।
    মনোনয়ন প্রত্যাশী এম আউয়াল খান বলেন, ‘বিএনপি একটি বৃহৎ দল। প্রতিটি আসনেই কয়েকজন যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী। দল যাকেই মনোনয়ন দিক, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।
    ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী জানান, ‘আজ সন্ধ্যা ৬টায় গুলশান কার্যালয়ে দেবিদ্বার থেকে পাঁচজন ডাক পেয়েছেন।
    কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বলেন, ‘দলীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ‘মনোনয়ন যিনি পাবেন, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট