1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শৈলকুপায় কমরেড বিমল কৃষ্ণ সাহা’র স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

সুজন বিপ্লবঃ মুক্তিযুদ্ধোত্তর প্রথম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শৈলকুপা) আসন থেকে ন্যাপ-সিপিবি ও প্রগতিশীল রাজনৈতিক জোট মনোনীত প্রতিদ্বন্দ্বিতাকারী ও ফুটবল খেলোয়াড় প্রয়াত শিক্ষক কমরেড বিমল কৃষ্ণ সাহার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকালে ঝিনাইদহের শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ন্যাপ- ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ। আনুষ্ঠানিক সূচনায় স্মরণ মঞ্চে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রবন্ধ পাঠ, শোক সংগীত পরিবেশনা করা হয়। শৈলকুপার সর্বস্তরের জনগণ আয়োজিত স্মরণ সভায় আয়োজক সংগঠনের আহ্বায়ক সুজন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিথযশা সাংবাদিক বিমল সাহা, সিপিবি নেতা কমরেড শ্যামল রায়, বাসদ ঝিনাইদহ আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি কেএম শরীফুল ইসলাম, বর্ষিয়ান সাংবাদিক দেলোয়ার কবির, সাবেক ছাত্রনেতা সুশান্ত রায়, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ খান নুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন মণি, বাগুটিয়া জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুব্রত মল্লিক, বাগুটিয়া কলেজের অধ্যাপক শরিফুল ইসলাম, ঝিনাইদহ মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যাপক মৃণাল কান্তি অধিকারী, শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, উদীচী শৈলকুপার সভাপতি আলমগীর অরণ্য, নারীনেত্রী রুবিনা খাতুন, সামাজিক সংগঠক উজ্জ্বল বিশ্বাস প্রমুখ। স্মরণ সভার প্রতি সংহতি বার্তা দিয়েছেন সাবেক ছাত্রনেতা কমরেড শ্যামল ভৌমিক ও প্রকৌশলী ড. গোলাম মোস্তফা প্ররিত খোলা চিঠি পাঠ করা হয়। প্রয়াতের সুহৃদ, ছাত্র, সতীর্থসহ শৈলকুপার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করেন।

বক্তারা বলেন, নীতিনীষ্ঠ রাজনীতিক, বরেণ্য শিক্ষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফুটবল খেলোয়াড় ও শৈলকুপার কৃতিসন্তান কমরেড বিমল কৃষ্ণ সাহা অনন্য আদর্শিক জীবনদর্শন চর্চায় আমাদের অনুপ্রেরণার উৎস। মানুষের উপর মানুষের শোষণের অবসান তথা সমাজতন্ত্রের লক্ষে সমাজ পরিবর্তন সংগ্রামে অনুপ্রেরণার অনবদ্য নাম ছিল বিমল কৃষ্ণ সাহা।

স্মরণ সভায় কমরেড বিমল কৃষ্ণ সাহা স্মৃতি সম্মাননা স্মারক পরিবারের পক্ষে গ্রহণ করেন প্রয়াতের আত্মজ সিপিবি সূত্রাপুর থানা শাখার সভাপতি কমরেড বিকাশ সাহা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট