1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়া এলাকায় সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের এক শিশুু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশু সাইম শহরের সমবায় ব্যাংক মার্কেটের সততা প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে। তাদের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে।

স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র‌্যাকের উপর রেখে দেয় । পরে শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র‌্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মারাত্মক জখম হয়। পরেপরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরনে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই তার মরাদেহ বাবা মায়ের কাছে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, এইচএসএস সড়কের সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি ও সমবায় মার্কেটের সকল ব্যবসায়ীরা সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট