1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নে ভিজিডি কার্ড বাছাইয়ে অনিয়মের অভিযোগ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে ভিজিডি (VWB) প্রোগ্রামের আওতায় ৩০ কেজি চালের কার্ড বাছাই কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদে সোমবার সকাল থেকে নারীদের ভিড় দেখা যায়। তবে তালিকায় অধিকাংশ আবেদনকারীর নাম না থাকায় অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

স্থানীয় এক নারী জানান, “আমি জনপ্রতিনিধির কাছে কাগজ দিয়েছিলাম, এখন বলছে নাম নাই। অথচ আমার চেয়ে কম অবস্থা যাদের, তারা তালিকায় আছে।”

অপর একজন বলেন, “আমি মানুষের বাড়িতে কাজ করি, মেয়েটা প্রতিবন্ধী, কার্ডের জন্য অনেক আশা ছিল। এখন নাম না পেয়ে খুব কষ্ট লাগছে।”

এলাকাবাসীর অভিযোগ, যারা প্রকৃত দরিদ্র, তারা অনেকেই বাদ পড়েছেন। আবার কেউ কেউ জানান, আবেদন জমা দেওয়ার সময় ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে। একাধিক নারীর মতে, “অফিসে কাগজ দিয়েছি, আবার অনেকে দলের নেতাদের হাতেও দিয়েছি, তাও নাম আসেনি।”

পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায়, নামধারী তালিকা থেকে একজন একজন করে ডাক দেওয়া হচ্ছিল। যাদের নাম ছিল, তারা খুশি হলেও, অধিকাংশ আবেদনকারী হতাশ হয়ে ফিরে যান। অনেক নারী কেঁদে ফেলেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সচেতন মহলের দাবি, এমন সংবেদনশীল সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে যদি কোনো অনিয়ম হয়, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে আগামীকাল পুনরায় যাচাই-বাছাইয়ের কথা রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা এবং ভুক্তভোগীরা স্বচ্ছ ও পক্ষপাতহীন বাছাইয়ের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট