1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শ্রীপুরে দুই প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

মাগুরা জেলা প্রতিনিধি : শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সার বিক্রি ও ফার্মেসিতে ভুয়া চিকিৎসক বসিয়ে প্রতারণার অভিযোগে মাগুরার শ্রীপুরে দুইটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত কাজলী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তদারকিকালে মেসার্স রহমান ট্রেডার্স নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে দেখা যায়, সরকার নির্ধারিত ১৩৫০ টাকার টিএসপি সার বিক্রি করা হচ্ছে ২১৯০ টাকায়, এবং ১০৫০ টাকার ডিএপি সার বিক্রি হচ্ছে ১২৫০ টাকায়। প্রতিষ্ঠানটি ক্রয়-বিক্রয়ের উপযুক্ত ভাউচারও দেখাতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক মুন্সি মো. মুশফিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর অভিযানে মেসার্স বাবু ফার্মেসি পরিদর্শন করা হলে সেখানে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে, ফার্মেসিতে ভুয়া চিকিৎসক বসিয়ে রোগী দেখানো হচ্ছিল। এ অপরাধে ফার্মেসির মালিক মো. রবিউল ইসলাম বাবুকে ৪৫ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী এবং মাগুরা জেলা পুলিশের একটি দল। কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট