1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শৈলকুপায় কুরবানির গরু চুরি!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে সংঘবদ্ধ চোরচক্র লোহার তালা কেটে চুরি করে নিয়ে গেছে কুরবানির জন্য কেনা একটি গরু। ঘটনাটি ঘটেছে (৫জুন) বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময়।

ভুক্তভোগী হামিদুল মিয়া জানান, তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৯৭ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে বাড়ির পাশেই গোয়ালঘরে লোহার তালা দিয়ে নিরাপদে রেখেছিলেন। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ শব্দ পেয়ে বাইরে বের হয়ে দেখতে পান, গোয়ালঘরের দুটি তালা ভাঙা—আর গরুটি নেই।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকাবাসী। তারা জানান, এর আগেও এলাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটেছে, কিন্তু অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে।

স্থানীয়দের অভিযোগ, গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। অচিরেই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট