1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

শৈলকুপায় ময়লার স্তূপ, সেবা কেন্দ্রে চরম দুর্ভোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ:

শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মোল্লা টাওয়ারের নিচতলায় অবস্থিত “শৈলকুপা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র”-এর দক্ষিণ-পূর্ব পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তূপ। স্থানীয়দের অভিযোগ, ২০১৫ সাল থেকে আশপাশের ভবনগুলোর বাসাবাড়ি এবং টাওয়ারের উপরের তলার একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়মিতভাবে এখানে বর্জ্য ফেলে আসছে।

এলাকাবাসীর ভাষ্য, ময়লার দুর্গন্ধে জানালা খোলা যায় না। রোগী ও স্বজনদের নাকে রুমাল চেপে চলতে হয়। বিশেষ করে প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের জন্য এটি চরম কষ্টদায়ক।

তারা জানান, পৌর কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও ময়লা অপসারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকলেও বিষয়টি উপেক্ষিতই থেকে যাচ্ছে।

ভুক্তভোগীরা বলেন,

“এই এলাকায় ময়লা ফেলা বন্ধ করতে হবে। দ্রুত ময়লার স্তূপ সরিয়ে নেওয়ার দাবি জানাই।”

তারা পৌরসভা এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট