1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

পারভিন লিসা-সৌরভ হালদার’র দ্বৈত কন্ঠে এবারের ঈদের গান ‘দুঃখ বন্দনা’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭৫০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আসন্ন ঈদুল আযহায় আসছে এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী পারভীন লিসার নতুন দ্বৈত গান ‘দু:খ বন্দনা’। পারভীন লিসার পাশাপাশি গানটি পুরুষ কন্ঠে গেয়েছেন ও সুর করেছেন সৌরভ হালদার। গানটির গীতিকার ফাহদ হোসেন। সংগীতায়োজন করেছেন তমাল হাসান।

জানা যায়,গানটির মিউজিক ভিডিওর শুটিং শিগগিরই ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হবে। এরই মধ্যে গানটির সংগীতায়োজনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের কোরবানির ঈদেই শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে এই গানটি।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পী পারভীন লিসা। তিনি বলেন,‘এবারের গানটি একটু ক্লাসিক্যাল ঘরানার। এর কথা ও সুরে রয়েছে গভীরতা। শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস করি।
লিসা আরও বলেন,‘ফাহদ হোসেনের কথায় এটি আমার প্রথম কাজ। পাশাপাশি তমাল হাসান অসাধারণ মিউজিক করছেন। সৌরভ গানটিকে চমৎকারভাবে তুলে ধরেছেন গলায়। আমাদের দুজনেরও প্রথম দ্বৈত গান এটি।‘

প্রসঙ্গত,পারভীন লিসার এর আগে আরও ছয়টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। ভিন্নধর্মী প্রতিটি গানের মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে নিজের শ্রোতা গড়েছেন। ‘দুঃখ বন্দনা’ তার সংগীত ক্যারিয়ারে নতুন একটি মাত্রা যোগ করবে বলে আশা করছেন এই শিল্পী। এখন শুধু গানটি প্রকাশের অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট