1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ঝিনাইদহে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ  স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে উপড়ে ফেলা হলো প্রায় ২০ বছর বয়সী একটি বটগাছ। গাছটি ধ্বংস করা নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার দুপুর শহরের শহিদ মশিউর রহমান সড়কের কাঞ্চনপুর মৌজায় ট্রাক টার্মিনালে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা রবজেল হোসেন বলেন, এখানে দুটি বটগাছ ছিল। এখানে শরৎকালে বটের ফলথেকে পাখিরা আসতো দেখতে অনেক ভালো লাগতো। উচ্ছেদ অভিযানের সময় গাছটি না কাটলেও পারতো।

শরিফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে খুবই ভালো কথা কিন্তু গাছটি উপড়ে ফেলার দরকার কি ছিল। যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে তাতে ২০ বছর বয়সী একটি বটগাছ খুবই মূল্যবান এই সময়ে। এই গাছটি ধ্বংস করা উচিৎ হয়নি।

অভিযানে সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ১৩১ শতক জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। অভিযানে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী আহসান উল কবীর, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট