1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শ্রীপুরে উপজেলা মহিলাদলের মহিলা সমাবেশে অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মোঃ সাকিব খান,
স্টপ রিপোর্টার মাগুরা জেলা:

মাগুরার শ্রীপুরে উপজেলা মহিলাদলের আয়োজনে গয়েশপুর ও আমলসার ইউনিয়ন মহিলাদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলাদলের আয়োজনে ১৩ই অক্টোবর সোমবার বিকালে ১নং গয়েশপুর ও ২নং আমলসা ইউনিয়নের মহিলা সমাবেশ উপলক্ষে আমলসার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আনন্দ মুখর পরিবেশে ইউনিয়ন মহিলাদলে সমর্থকদের উপস্থিতি এক বিশাল জনসমাবেশে পরিণত হয়।

আলোচনা সভায় ২নং আমলসার ইউনিয়ন মহিলাদলের সাবেক সভাপতি মোছা: আলেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুন্সি রেজাউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড: ফারহানা পারভিন বিউটি, শ্রীপুর উপজেলা মহিলাদলের সাবেক সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপি প্রমুখ।
এছাড়াও ১নং গয়েশপুর ইউনিয়ন মহিলাদলের সাবেক সদস্য শাহনাজ পারভীন স্বপ্নার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক নেতা টুকু খাঁন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, সদস্য সচিব মঈনুল হাসান সুজন, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান আলী স্বপন সোহাগ আলাল ইউসুফসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করছে হবে। অতীতের ফ্যাসিস্ট সরকার বিএনপির উপর অনেক জুলুম অত্যাচার চালিয়েও ঐক্যবদ্ধ বিএনপির মনোবল ভাঙতে পারেনি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে নির্বাচনের কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট