1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

আমরা ২ বছর লাগুক আর ২০ বছর লাগুক আমরা জনতাকে সঙ্গে নিয়ে সংসদে যাব: হাসনাত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই আমরা সরকার গঠন করব। আমাদেরকে চিলড্রেন পার্টি বলা হয়েছে। আমরা ২ বছর লাগুক আর ২০ বছর লাগুক আমরা জনতাকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সংসদে যাব। একদিন একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই আমরা সরকার গঠন করব। একদিনে হয় না। কিন্তু একদিন ঠিকই হয়। শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী এলাকায় উঠানে রাজনীতি শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, বিগত ১৬ বছর সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছেন বিএনপি জামায়াত। অথচ পাঁচ আগস্টের পর এ দুটি দলের পক্ষ থেকে এ বিষয়ে কোন কথা বলা হচ্ছে না। যারা এই ধরনের গুম খুনের জড়িত তাদের বিষয়ে তারা মুখ খুলছে না।
তিনি বলেন, বিগত দিনে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। মরা মানুষ কবর থেকে উঠে ভোট দিয়েছে। কালো টাকা দিয়ে আগের রাতে মানুষের ভোটার আইডি কার্ড কিনেছে। জনসাধারণকে এসব বিষয়ে প্রতিবাদের জন্য জাগিয়ে তুলতে হবে।
সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালাল মুক্ত করতে হবে। আমাদের রাজনৈতিক দলের অনেক কর্মী ভূমি অফিস এবং ইউনিয়ন পরিষদ গুলোতে দালালি করে। এসব করতে দেওয়া যাবে না। সরকারি নির্ধারিত ফি’র বাইরে কেউ এক টাকা ঘুস দিবেন না। এদিন বেশ কয়েকটি পথসভা গণসংযোগ এবং উঠান বৈঠকে বক্তব্য রাখেন এনসিপির এই মুখ্য সংগঠক। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট