1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

ঈদের আমেজে ঝিনাইদহ-৪ আসনে মাওলানা আবু তালিবের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও আংশিক সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবু তালিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জুন) সকাল ৮টায় কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয় এই ঈদ পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে।

র‍্যালিটি ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় প্রায় ১ টার দিকে সরকারি নলডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

র‍্যালির পুরো সময়জুড়ে মাওলানা আবু তালিবকে হাত নাড়িয়ে সাধারণ জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে দেখা যায়। তিনি বলেন, “এই ঈদের আনন্দকে জনগণের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ইনশাআল্লাহ, তাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”

র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রার্থী মাওলানা আবু তালিব এবং সাবেক উপজেলা আমীর মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ঈদ পরবর্তী র‍্যালি স্থানীয় রাজনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট