1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অনন্য: অনিন্দ ইসলাম অমিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার ভিত্তি স্থাপন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, রবিবার এই বক্তব্য দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “বহুদলীয় গণতন্ত্র চালু করে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন জিয়া। তিনি শুধু রাজনীতিক নন, সংবাদপত্রের স্বাধীনতার অন্যতম অগ্রদূত।”

১লা জুন যশোর প্রেসক্লাব চত্বরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, “বিএনপি বরাবর গণমাধ্যম বান্ধব দল। দেশের ইলেকট্রনিক মিডিয়ার বিকাশ থেকে শুরু করে আধুনিক সংবাদ মাধ্যমের প্রসারে বিএনপির সাবেক তথ্যমন্ত্রী তরিকুল ইসলাম যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও বলেন, “বিএনপির দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিক সমাজ সবসময় বিএনপির পাশে ছিল, এ কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন স্বাগত বক্তব্য দেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

‘দেশপ্রেমিক সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,  যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সভাপতি আঞ্জুরুল হক খোকন, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মানবাধিকার সংগঠক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট