1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

৪১ যাত্রী নিয়ে মেঘনায় ট্রলার ডুবি, ৯ জন নিখোঁজ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩২ জন উদ্ধার হলে নিখোঁজ রয়েছেন আরো অন্তত ৯ যাত্রী।

তবে বৈরী আবহাওয়া থাকায় উদ্ধারকাজে নিয়োজিতদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, দুপুর আড়াইটার দিকে ভাসানচর থেকে চার পুলিশ সদস্য, রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজি সংস্থার লোকসহ ৪১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে।

তিনি জানান, যাত্রাপথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান।

ইব্রাহিম আরো জানান, ৪১ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে এখনও পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো ৯ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট