1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পাংশায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন  পাংশায় মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনে, মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, মোছাঃ রেবেকা পারভীন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন

পিকআপ ভর্তি ৮২ কেজি গাঁজাসহ ছাত্রদলের আহবায়ক আটক!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক : পিকআপভর্তি গাঁজাসহ এক ছাত্রদল নেতাকে আটক করেছে র‌্যাব। এসময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে আটক করা হয়। এসময় তাদের বহন করা পিকআপ ভ্যান ও ৮২ কেজি গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে তাকে আটক করে ঢাকা র‌্যাব-১০।

শনিবার (৩১ মে) বিকেলে রাসেল মাহমুদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে নিশ্চিত করে মাদকসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ।

আটক ওই ছাত্রদল নেতার নাম রাসেল মাহমুদ। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। তিনি শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের রূপ মিয়ার ছেলে।

আটক অন্যরা হলেন- উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. ইউসুফ, সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকার বারেক মিয়ার ছেলে মো. সুজন, মাধবপুর ইউনিয়নের মাধবপুর এলাকার শরীফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির।

র‌্যাব জানায়, অভিযান চালিয়ে ঢাকার শ্যামপুর থানার ধোলাইপাড় মোড় এলাকা থেকে রাসেল ও তার সহযোগীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮২ কেজি গাঁজা ও তাদের বহন করা একটি পিকআপভ্যান জব্দ করা হয়। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ কালবেলাকে বলেন, মাদকসহ আটকের বিষয়টি সঠিক। এজন্য তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা দ. জেলা ছাত্রদল এ বহিষ্কারাদেশ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট