1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে ঝিনাইদহ-০১ আসনের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের শ্রদ্ধা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে

শেখ মোঃ জামির স্টাপ রিপোর্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-০১ (শৈলকুপা) আসনের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।

আজ রবিবার দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতা-কর্মীদের নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় নেতৃবৃন্দ দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

জিয়ারত শেষে অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে দীর্ঘদিন ধরে নানা রাজনৈতিক বিতর্ক ও মামলা-সাজার নাটক সাজানো হলেও সাধারণ মানুষের বিশ্বাসে কোনো চিড় ধরেনি। জনগণ কখনোই বিশ্বাস করেনি যে তিনি এতিমের টাকা আত্মসাৎ করতে পারেন।”

তিনি আরও বলেন, “আল্লাহ যাকে সম্মান দেন, দুনিয়ার কোনো শক্তি তার সম্মান কেড়ে নিতে পারে না। ক্ষমতার জোরে তাঁকে দমন করার চেষ্টা করা হলেও দেশবাসীর ভালোবাসা ছিল অটুট। তাঁর বিরুদ্ধে দেওয়া সাজা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্ষমতা দীর্ঘায়িত করার একটি কৌশল মাত্র।”

সাবেক এই অ্যাটর্নি জেনারেল দাবি করেন, “শেষ পর্যন্ত আল্লাহর বিচারই কার্যকর হয়েছে। বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশাতেই মানসিক প্রশান্তি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দেশপ্রেম, গণতন্ত্র রক্ষা এবং অন্যায়ের সাথে আপোষ না করার যে দৃঢ়তা তিনি দেখিয়ে গেছেন, তা তাঁকে জনগণের হৃদয়ে চিরস্থায়ী আসন করে দিয়েছে।”

বেগম জিয়ার জানাজা ও বিদায়ে মানুষের উপচে পড়া ভিড়ের কথা স্মরণ করে আসাদুজ্জামান বলেন, “বিদায়ের সময় মানুষের যে ঢল ও আবেগ দেখা গেছে, তা প্রমাণ করে রাজনৈতিক বিরোধিতা থাকলেও মানুষের হৃদয়ে তাঁর অবস্থান ছিল কতটা গভীর। সার্বভৌমত্ব ও ন্যায়বিচারের প্রতি তাঁর শ্রদ্ধাই তাঁকে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।”

উক্ত কর্মসূচিতে ঝিনাইদহ-০১ আসনের বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট