1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

কুমিল্লা অস্ত্রসহ ৭ আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

 মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ৭ আন্তঃজেলা ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের ৬টি ডাকাতি মামলার আসামি মো. সাদ্দাম হোসেন (৩২), কোতোয়ালি থানার আলেখারচর এলাকার ৭ মামলার আসামি মো. সুমন (৩০), বুড়িচং উপজেলার ৫ মামলার আসামি মো. নজরুল ইসলাম দুলাল (২৮), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের ৬ মামলার আসামি মো. সোলেমান ওরফে রুবেল (৩৫), নোয়াখালীর কবিরহাট এলাকার ৭ মামলার আসামি ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল গ্রামের ৭ মামলার আসামি মামুনুর রশিদ সোহাগ (৩৫) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের ৮ মামলার আসামি মো. শাহীন (২৫)।ডিবি পুলিশ জানায়, জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ১৪–১৫ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডিবির এসআই পবিত্র সরকার, এসআই তৌকিক হোসেন ও এসআই অর্ণব কুমার সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালান। অভিযানে ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (অস্ত্র), ২ রাউন্ড বারবোর কার্তুজ, ১টি লোহার কাটার, ১টি লোহার হাইড্রোলিক কাটার, ১টি কাঠের বাটযুক্ত লোহার ধামা, ১টি লোহার ছেনি, ১টি লোহার দা ও ২টি ছুরি উদ্ধার করা হয়।
কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তাদের নেটওয়ার্ক অনেক বড়। বাকি ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট