1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

দাউদকান্দিতে কৃষকের লাউবাগান কেটে দিল দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি: দাউদকান্দিতে রাতের আঁধারে এক কৃষকের লাউবাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা! দিবাগত রাতে দাউদকান্দি উত্তর ইউনিয়নের কদমতুলি এলাকায় এ ন্যাকারজনক ঘটনা ঘটে।
ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা গভীর রাতে কৃষক খোকন মিয়ার লাউবাগান কেটে নষ্ট করে দেয়। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কৃষক জানান, এটি প্রথম ঘটনা নয়, এর আগেও তার লাউবাগান কেটে দেওয়া হয়েছিল। লাউচাষী খোকন মিয়া বলেন, আমি পরিশ্রম করে লাউ চাষ করে সফল হয়েছি। কিন্তু কিছু মানুষ আমার এই সাফল্য সহ্য করতে না পেরে বারবার আমার ফসল নষ্ট করছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলেছে দূর্বত্তরা। গত ১৫ বছর যাবৎ খোকন মিয়া মাছা পদ্ধতিতে লাউয়ের আবাদ করছেন। লাউ চাষ করেই তার পরিবার স্বাবলম্বী হয়েছে। আয়ের মাধ্যমে এমন আঘাতে অনেকটাই ভেঙে পড়েছেন এই কৃষক।তার লাউ চাষে সাফল্য এলাকার বেকারদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছিল।
খোকন মিয়া জানান, আমি সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে লাউ চাষ করি।আমার পরিবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও নি:স্বহ করতে তারা এমন ষড়যন্ত্র করেছে। যারা রাতের আধাঁরে লাউ গাছ কেটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট