1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

শৈলকুপায় লাইসেন্স বিহীন সার বিক্রি করায় থানায় মামলা দায়ের!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপার বগুড়া ইউনিয়নের শিতালী বাজারে লাইসেন্স বিহীন ডিএপি সার বিক্রির অভিযোগে মেসার্স খান ট্রেডার্সের মালিক কামাল খানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

১৪ ডিসেম্বর রবিবার বাদী হয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুজ্জামান বাদী হয়ে সার ব্যবস্থাপনা (সংশোধনী) আইন ২০১৮ এর ৮ (২) ধারায় থানায় মামলা দায়ের করেন।
আসামী কামাল খান শিতালী গ্রামের শমসের রহমান খানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর শুক্রবার দুপুরে শিতালী বাজারে মেসার্স খান ট্রেডার্সে ট্রাক ভর্তি ৩৩১ বস্তা ডিএপি সার লাইসেন্স বিহীন বিক্রি করছিলো কামাল খান।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিসের দুই কর্মকর্তা সেখানে তদন্তে যায়। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় কৃষি কর্মকর্তা নিজে বাদী হয়ে রবিবার শৈলকুপা থানায় মামলা দায়ের করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির মোল্লা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট