1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

বিএডিসির ডিলারশিপ বাঁচাতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান বকুল বিএডিসির ডিলারশিপ রক্ষা করতে স্বেচ্ছায় তার পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগমের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও নিজেই।

ইউএনও খাতিজা বেগম বলেন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বকুল স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

আমি পদত্যাগপত্র পাওয়ার পর তা তাৎক্ষণিকভাবে ডিডিএলজি বরাবর পাঠিয়ে দিয়েছি। ইউনিয়নের জনগণ যেন সেবা থেকে বঞ্চিত না হয়, সেজন্য প্যানেল চেয়ারম্যান সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন।

চেয়ারম্যান বকুল জানান, ২৫ নভেম্বর জারি হওয়া সরকারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে পদ না ছাড়লে তার ২০ বছরের পুরনো ডিলারশিপ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি বলেন, বিএডিসির ডিলারশিপ আমার দীর্ঘদিনের ব্যবসা। সেটি বাঁচাতেই স্বেচ্ছায় পদত্যাগ করতে হয়েছে। চেয়ারম্যান হিসেবে আমার মেয়াদ বাকি ছিল আরো এক বছর।

২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আতিকুর রহমান বকুল চেয়ারম্যান নির্বাচিত হন।

২০২২ সালের ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেন।

চেয়ারম্যানের পদত্যাগের খবরে কাশিপুর ইউনিয়নসহ পুরো রাণীশংকৈলে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ঘিরে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট