1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

কুমিল্লা আ. লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে
  1. মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি।। কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অভিযোগে ৪৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতভর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন, জেলার দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া (৪০), মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পাপন লাল (৫৫), বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর নুর তুষার (২৮), কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সদস্য শের এ আলম, মুরাদনগর উপজেলার পূর্ব ধইর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন (৪৫), বরুড়ার ঝলম ইউপির ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মো. শরিফ উদ্দিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সম্রাট, লাকসামের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী ইয়াছিন, নাঙ্গলকোটের ছাত্রলীগ নেতা মশিউর রহমান ভুইয়া এবং রাব্বি মজুমদার রাফি, সদর দক্ষিণের আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা আব্দুল হালিম, অভি আহমেদ মাসুম, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা মো. ফারুক হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিয়ন, মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মকবুল হোসেনসহ ৪৫ আওয়ামী লীগ নেতাকর্মী। এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, নিরাপত্তা বিঘ্ন, জনমনে আতংক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কয়েকজনের কাছে জানা যায়, বিদেশে পলাতক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিলসহ জনমনে আতংক সৃষ্টি করাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনের অর্থায়নে শুক্রবার এক মিনিটের এই মিছিলে কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক সংগ্রহ এবং গাড়ি ভাড়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঝটিকা মিছিল বের করা হয়।
    সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। আবার সোশ্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে ইন্ধন দিচ্ছে। রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা এই সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট