1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

দেবিদ্বারে ঘুষ না দেওয়ায় রহিমা বেগম নামে এক আয়াকে চাকরি থেকে অব্যাহতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অভিযোগ, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে হস্তক্ষেপ, অডিট কমিটি ছাড়াই অনুমোদন, অডিট প্রতিবেদনে অসংগতি ও জাল রেজ্যুলেশন তৈরি, গোপন রেজ্যুলেশন বই তৈরি, বেআইনি বরখাস্ত, আর্থিক জালিয়াতিসহ সর্বশেষ চার লক্ষ টাকা ঘুষ না দেওয়ায় রহিমা বেগম নামে এক আয়াকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেনের বিরুদ্ধে।

সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অভ্যন্তরীণ অডিটে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, পরীক্ষা ফি, সেশন চার্জ, বিজ্ঞানাগার, খেলাধুলা, স্কাউট, গ্রন্থাগার, বিদ্যুৎ বিলসহ নানা খাতে সংগৃহীত মোট ৪৩ লাখ ৫৯৫ টাকা বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। প্রতি ছয় মাস ব্যবধানে অভ্যন্তরীণ অডিটি কমিটি গঠন করে আয়-ব্যয়ের রিপোর্ট সভায় উপস্থাপন হলেও আলোচনা শেষে অনুমোদন করা হয়েছে। তবে গত ২০ সালের জুন থেকে ২৩ সালের জানুয়ারি পর্যন্ত কোন ধরনের নিরীক্ষণ, অডিটি কমিটি গঠন, প্রতিবেদন তৈরি, আয়-ব্যয়ের হিসাব তৈরি কিংবা ব্যাংকে জমা না রেখে লাখ লাখ টাকা খরচ করা হয়েছে।
যদিও প্রধান শিক্ষক নিজেই কৃত্রিমভাবে অডিট প্রতিবেদন তৈরি করে সভার কার্যবিবরণীতে অনুমোদিত হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে সাবেক সভাপতি চিঠি দিয়ে জানান যে, সেই রেজ্যুলেশন টেম্পারিং করা হয়েছে। এছাড়া, বিদ্যালয়ের খণ্ডকালীন আয়া রহিমা আক্তারকে কোনো লিখিত নোটিশ ছাড়াই মৌখিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন।
এ ঘটনায় বিদ্যালয়ের ভেতরে-বাইরে ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, তৎকালীন সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসারের অজ্ঞাতসারে এ রেজুলেশন তৈরি করা হয়েছিল।
এদিকে এসব ঘটনায় সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন— ‘যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠছে, সেখানে যদি এমন অর্থ আত্মসাৎ হয়, তবে শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা কোথায় থাকে?’ অভিভাবকদের দাবি, দুর্নীতির দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ না হলে এই ধরনের অপকর্ম আরও উৎসাহিত হবে।
এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান ,
বিদ্যালয় চলে বিদ্যালয়ের নিয়মে, প্রধান শিক্ষক তো একা একটি বিদ্যালয় চালাতে পারে না৷ যদি অনিয়ম ও অর্থ আত্নসাৎ এর মতো কিছু থাকে তদন্ত কমিটি তদন্ত করে আমার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট