1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

শৈলকুপায় সাপেড় দংশনে পলিটেকনিক শিক্ষার্থীর মুত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপার আউশিয়া গ্রামে সাপের দংশণে হৃদয় হোসেন (১৯) নামের পলিটেকনিক ইনিষ্টিটিউটের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় হৃদয় হোসেনের আঙ্গুলে সাপে দংশণ করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদয় হোসেন আউশিয়া গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ পলিটেকনিক ইনিষ্টিটিউটের ছাত্র।
হৃদয় হোসেনের চাচাতো ভাই আলামিন বিশ্বাস বলেন, রবিবার রাত ১টার দিকে ঘুমান্ত অবস্থায় কাননগোড়া জাতের একটি সাপ কামড় দিয়ে হৃদয়ের আঙ্গুলের সাথে ঝুলে থাকে। সে টের পেয়ে পরিবারের সদস্যদের জানালে তারা সাপটিকে ধরতে সক্ষম হয়। সাথে সাথে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার শারীরিক পরীক্ষা শেষে এন্টিভেনম প্রয়োগ করে। এন্টিভেনম প্রয়োগের পর তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে হৃদয় কে হাসপাতালে আনার প্রায় ২ ঘন্টাপর তাকে এন্টিভেনম প্রয়োগ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রবিবার গভীর রাতে হৃদয় হোসেন নামের এক ছাত্রকে সাপে দংশণের পর হাসপাতালে নিয়ে আসে। সাথে সাথে চিকিৎসক তাকে এন্টিভেনম প্রয়োগ করেন। এরপর তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট