1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগক অনতিবিলম্বে ছাটাইয়ের দাবীতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার: মাগুরায় শ্রীপুরে লাঙ্গলবাঁধ প্রথম শরীয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকে ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাটাই এবং এস আলম গ্রুপের দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লাঙ্গলবাঁধ হাই স্কুল মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক লাঙ্গলবাঁধ ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগ অবিলম্বে বাতিল করে বৈষম্যমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশের মেধাবী ও যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের ভাবমূর্তি ধ্বংসের পেছনে এস আলম গ্রুপের অস্বচ্ছ ভূমিকা রয়েছে। ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ব্যাংক ডাকাত এস আলমসহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এছাড়াও বক্তারা ইসলামী ব্যাংকে এস আলমের দোসরমুক্ত করে” দেশের জনগণের আস্থা ও শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ের মূল চেতনা পুনরুদ্ধারের দাবি জানান

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, লাঙ্গলবাঁধ আহ্বায়ক
কাজী আব্দুল আওয়াল সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফোরামের ডাঃ মোঃ আবু ঈশা, আব্দুল সালাম, গোলাম মোস্তফা মোঃ আসাদুল ইসলাম প্রমুখ।

এছাড়া বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন , মোঃ হুজাইফা ইসলাম, মোঃ রিফাত হোসেন, আবু হুরাইরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট