1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শ্রীপুরে ১৪৯টি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান,মাগুরা জেলা প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে মাগুরা শ্রীপুর উপজেলাতে ১৪৯টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন মাগুরা জেলা শ্রীপুর উপজেলা সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো।মঙ্গলবার বিকাল ৪ঃ০০ টা থেকে গভীর রাত পর্যন্ত ৮ টি ইউনিয়নের পরিদর্শন করেন। ৩ থেকে ৪শ মোটরসাইকেল নিয়ে প্রতিটা ইউনিয়নে প্রতিটা পূজা মন্দির পরিদর্শন শেষ করেন। তিনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে বক্তব্য রাখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

শ্রীপুর উপজেলাতে হোঙ্গলডাঙ্গা, চিলগাড়ি, চাকদাহ,মাশালিয়া,লাঙ্গলবাঁধ নাকোল, শ্রীপুর সদর,আমলসার, সব্দালপুর, শ্রীকোল, কাদির পাড়া, দারিয়াপুর ও সার্বজনীন পূজা মন্দিরসহ সকল মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হেমায়েতসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

এসময় বদরুল আলম হিরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অসাম্প্রদায়িক চিন্তাধারা এদেশের সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করা। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশ করছি। আগামী নির্বাচনে তিনি বিএনপির পাশে থাকার জন্য আহবান জানান।

সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো আরো বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি বাংলার সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এ উৎসব আজ জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সবাই মিলে মিশে উৎসব উদযাপন করাই আমাদের সম্প্রীতির মূল ভিত্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট