1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

বিদেশি শক্তির চাপে আ.লীগকে পুনর্বাসনের সুযোগ নেই : আবু হানিফ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক, কিশোরগঞ্জ-১ (সদর – হোসেনপুর) প্রার্থী আবু হানিফ। এসময় জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূজা মণ্ডপ পরিদর্শনে যান তিনি।

পূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের আবু হানিফ বলেন, অন্য যেকোনো সময়ের চেয়ে এবার পূজা উদযাপন হচ্ছে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। সরকার এখন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে এজন্য সরকারকে ধন্যবাদ। আওয়ামী লীগের আমলেও এমন উৎসবমুখরভাবে পূজা উদযাপন হয় নাই। পূজার সময় নানাভাবে সাম্প্রদায়িক উস্কানি দিতো। এখন আওয়ামী লীগ পলাতক, ভারতে থেকে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নিষিদ্ধ দল আওয়ামী লীগের ফাঁদে পা দেবে না।বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল। এভাবে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। যদিও আওয়ামী লীগ চেষ্টা করছে দেশকে সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করার কিন্তু দেশের মানুষ বার বার প্রমাণ দিচ্ছে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।

আজকে বিভিন্ন গণমাধ্যমে দেখলাম প্রধান উপদেষ্টা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে।

একটা কথা স্পষ্ট, আওয়ামী লীগ দেশ ছেড়ে যেদিন পালিয়ে গেছে সেদিনই নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশের জনগণ তাদের নিষিদ্ধ করে দিয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে দেশে বিদেশের চাপে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে দেশ বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের শরীরে রক্ত থাকতে গণহত্যার বিচারের আগে বিদেশি শক্তির চাপে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ নাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও রাজপথে নামতে প্রস্তুত। প্রয়োজনে আরও একটি গণঅভ্যুত্থান সংগঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জের সহ-সভাপতি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আল মোহাম্মদ মোস্তফা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন মিয়া, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট