1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে, আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

এ.এ আব্দুস সামাদ স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহে বিদ্যুতের পিলার ভাঙার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৫ টি বাড়ি ও ১ টি দোকানে ভা/ঙচু/রের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে সদর উপজেলার রুপদাহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিন জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের রুপদাহ গ্রামে রাতের আধারে কে বা কারা একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলে। ওই ঘটনায় পোড়াহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কার বিশ্বাস ও একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ফজলু মণ্ডল গ্রুপের সমর্থকরা বিরোধে জড়িয়ে পড়ে। পরে উভয়পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে মীমাংসা হয়। এরপর উভয় গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শুক্রবার সকালে ফজলু মণ্ডল ও আবু বক্কারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এবিষয়ে ফজলু মণ্ডল ও আবু বক্কারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। কাউকে আটকও করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট