1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক,আমিনুর রহমান টুকু আর নেই!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

এম এ কবীর,ঝিনাইদহ: ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ,ঝিনাইদহ থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক ঝিনাইদহের’ সম্পাদক, বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি মানবাধিকার কর্মী, আমেনা খাতুন কলেজের (অবঃ) অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। তাকে দ্রুত ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা্ হয়। চিকিৎসাধীন থাকার আট দিন পর তিনি ইন্তেকাল করেন।

জানাগেছে সোমবার রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নারিকেল বাড়িয়া আমেনা খাতুন কলেজ মাঠে,দ্বিতীয় জানাজা ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুম আমিনুর রহমান টুকু ঝিনাইদহ শহরের বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছসেবী সংগঠনের সাথে কাজ করেছেন। তিনি অসহায় মানুষের পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি ছিলেন অনুকরণীয়।
তার মৃতু্্যতে ঝিনাইদহের সাংবাদিক, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে সর্বজন শ্রদ্ধেয় গুণিজন আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান,ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আবুবকর মোঃ আলী আজম,সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন,মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবীদ এন এম শাহ জালাল,বাবলু কুন্ডু প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট