1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

কালীগঞ্জে মাদকবিরোধী উঠান বৈঠকে পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ, গাঁজা গাছ তুলে ফেলল মাদক ব্যবসায়ী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তারা অভিযোগ করেছেন, মাদক বিক্রি ও সেবনের তথ্য পুলিশের কাছে দেওয়া হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয় না। এ সময় এক ভুক্তভোগী জানান, ৯৯৯-এ অভিযোগ করার পরও স্থানীয় এক মাদক ব্যবসায়ী পুলিশের সহায়তায় গাঁজা গাছ সরিয়ে ফেলেছে। শালিখা গ্রামের রবিউল ইসলাম বলেন, “আমি ৯৯৯-এ ফোন দিয়ে গাঁজা গাছ লাগানোর তথ্য দিই। অভিযোগ নম্বরও পাই। কিন্তু কিছুদিন পর মাদক ব্যবসায়ী তার পুলিশের ভাইয়ের সহায়তায় ১৪টি গাঁজা গাছ তুলে ফেলেছে। অথচ পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।” ২৭ জুলাই শনিবার বিকেল ৫টায় ফরাশপুর গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান ঝন্টুর সভাপতিত্বে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ফরাশপুর, শালিখা, বারইপাড়া ও মোস্তবাপুর গ্রামের কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, গ্রামগুলোতে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবন চললেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। ফলে তরুণ সমাজ ভয়াবহভাবে মাদকে জড়াচ্ছে। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জয়নাল বিশ্বাস, ফরহাদ আহমেদ, দাউদ আলী বিশ্বাস, আকিদুল ইসলাম, পঙ্কজ দাস, ঈমান আলী, আব্দুল খালেক, আব্দুল ওয়াদুদসহ প্রায় ১০ জন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামে মাদক ব্যবসা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান দেখা যায়নি। তারা আশঙ্কা প্রকাশ করেন, এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সভা শেষে চারটি গ্রামের মানুষ মিলে একটি মাদকবিরোধী কমিটি গঠন করে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সুশীল সমাজ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রাম পর্যায়ে মাদকবিরোধী এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না। প্রশাসনের নিষ্ক্রিয়তা থেকে সরে এসে সক্রিয় সহযোগিতা কামনা করেন তারা। উঠান বৈঠকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয়ভাবে আরেকটি বৈঠক মাসের শেষে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট