1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ডিজিটাল মাধ্যমে অপপ্রচারের অভিযোগে কক্সবাজার বিএনপি সভাপতির মামলা, ৫ জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি :  চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বুধবার (২ জুলাই) দুপুরে আদালতে মামলাটি দায়ের করা হয়। ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারার আওতায় মামলাটি আমলে নিয়ে দায়িত্বপ্রাপ্ত বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন।

মামলায় অভিযুক্তরা হলেন, অনলাইন ভিত্তিক গণমাধ্যম ‘ডিজিটাল অগ্রযাত্রা’র প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা সুলতান আহমদ ও ইমান হোসাইন, একই গণমাধ্যমের প্রতিনিধি খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক।

বাদিপক্ষের আইনজীবীর দাবি, অভিযুক্তরা শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে। গত ৪ জুন ‘ডিজিটাল অগ্রযাত্রা’র ফেসবুক পেইজে “৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী”—এমন একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে সুলতান আহমদ ও ইমান হোসাইন নামের দুইজনের মিথ্যা সাক্ষাৎকার ব্যবহার করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এডভোকেট ছমি উদ্দিন আরও জানান, প্রতিবেদনে যেসব ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে তাদের সঙ্গে বাদির কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। মূলত রাজনৈতিকভাবে হয়রানি এবং মানহানি করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পিবিআই দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট