1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল এক কিশোরের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ ঝিনাইদহে সাপ নিয়ে খেলা করতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল মাহাফুজুর রহমান (১৬) নামের এক কিশোরের। মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালীর কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কিশোর মাহাফুজুর রহমান ঐ গ্রামের মত. মতিয়ার রহমান মতির একমাত্র ছেলে।
স্বজন ও বন্ধৃ সোহান জানায়, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে কাছের একটি তালগাছ থেকে গত সোমবার বিকালে মাহাফুজুর রহমান একটি সাপ ধরে টিফিন বাটিতে করে আটকে রাখে। যা পরদিন মঙ্গলবার দুপুরে ঐ তালগাছের কাছে গিয়ে সাপ নিয়ে খেলা করতে গিয়ে মঙ্গলবার দুপুর ১টার দিকে তার হাতে সাপে ছোবল দেয়। প্রথমে নিজেয় বিভিন্ন গাছের পাতা দিয়ে সাপেড় কামড়ের স্থানে ঘষতে থাকে। এক পর্যায়ে নিজেয় মখদিয়ে সাপেড় বিষ তুলতে গেলে আরও বেশী অসুস্থ হয়ে পড়ে। সেসময় তার সাথে থাকা তার দুই কিশোর বন্ধুর মধ্যে সোহান নামের এক বন্ধু তার পরিবারের লোকজনকে খবর দেয়। ঘটনাস্থলে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিকাল ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
প্রতিবেশী আলমঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে কিশোর মাহাফুজুর রহমানের মরদেহটি গ্রামের বাড়িতে আসলে এক রিূদয় বিদারক অবস্থার সৃষ্ঠি হয়।এসময় তার মা, আত্মীয়-স্বজন সহ এলাকার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েন।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা কিশোরের মৃত্যু নিশ্চিত করে বলেন, নিজের সামান্য ভুলের কারণে এই মৃত্যু। তাই সাপ নিয়ে কখনও খেলা কারা উচিত না। ইউনিয়ন সহ দেশের সকল নাগরিকের আরও সচেতন হবার পরামর্শ দেন তিনি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাত-আরা বলেন, মঙ্গলবার বিকালের দিকে সদর হাসপাতালে সাপে কামড়ের অনেক পরে পরিবারের লোকজন তাকে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসা চলছিলো কিন্তু পরে অবস্থার অবনতি দেখা দিলে ঐ কিশোরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এবং রাতেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বুধবার সকালে কিশোর মাহাফুজুর রহমানের যানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা, ৩ নং ওয়ার্ড মেম্বর আতিকুর রহমান আতিক, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক শাহ মোহাম্মদ এনামুল হক ফয়েজি, ব্যবসায়ী দবির আলীসহ অসংখ্য মানুষ জানাজায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট