1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

কোটচাঁদপুরে সড়কে কাজ না হওয়ায় ধানের চারা রোপন করে ভিন্ন ধর্মী প্রতিবাদ তালসার গ্রামবাসীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদঃ  দীর্ঘদিন কাজ না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কোটচাঁদপুরের তালসার থেকে ঘাঘা বালি খোলা সড়ক। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে কাজ না হওয়ায় সড়কে ধানের চারা রোপন করে ভিন্ন ধর্মী তালসার গ্রামবাসী।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কোটচাঁদপুরের তালসার বাজার থেকে ঘাঘা বালি খোলা সড়কে দীর্ঘদিন কাজ না হওয়ায় বর্তমানে এক কিলোমিটার প্লাট সলিং রাস্তার পুরো ইট ভেঙ্গে চুরে কাঁদাময় হয়ে গেছে। আর বাকি আধা কিলোমিটার রাস্তা আরো খারাপ হয়ে গেছে। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রামবাসী।
বিষয়টি নিয়ে গ্রামবাসী সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের কাছে বলেছেন। তাতে কোন লাভ হয়নি। বাধ্য হয়ে মঙ্গলবার দুপুরে ওই রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ করা বলে জানিয়েছেন তালসার পূর্বপাড়ার বাসিন্দা সাবেক সেনা সদস্য রবিউল ইসলাম। তিনি বলেন , তালসার পূর্ব পাড়ার পাঁচ হাজারের বেশি মানুষ বাস করেন।
তাঁদের নানা প্রয়োজনে প্রতিদিন বাড়ি থেকে বের হতে হয়। আর বাড়ি থেকে বের হওয়ার একটি মাত্র রাস্তা তালসার-ঘাঘা রাস্তা। তালসার বাজার থেকে যে সড়কটি ঝিনাইদহে চলে গেছে, তার থেকে কিছু দূর গিয়ে জালালপুর বাজারের দিকে আরেকটি শাখা রাস্তা বেরিয়ে গেছে। ওই রাস্তা তাঁদের গ্রামের পূর্ব পাশে।
এই তালসার বাজার থেকে তাদের পাড়ার মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া রাস্তাটি পাড়ার পূর্ব পাশ হয়ে মাঠ পেরিয়ে জালালপুর পিচঢালাইয়ের রাস্তায় মিশেছে। মধ্যে তাঁদের পাড়ার এই দেড় কিলোমিটার রাস্তা বর্তমানে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ বলেন,রাস্তাটি এলজিইডির। এ কারনে আমরা কোন প্রকল্প নিতে পারি না। তবে ইতোমধ্যে সংশ্লিষ্টদের অনেকবার জানানো হয়েছে। আর প্রতি বছর চলার উপযোগী করতে আমাকে ঘেষ দিতে হয়।
তিনি বলেন, আমি শুনেছি রাস্তাটি আরো খারাপ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের আবারও জানাব।
উপজেলা প্রকৌশলী সিদ্ধান্ত কুমার কুন্ডু বলেন,ঘটনা জানা নাই। আপনারা রাস্তার নামটি জানান। এরপর আমি খোঁজ নিয়ে দেখেছি ওই রাস্তার আইডি হয়েছে কিনা। না হলে কি ভাবে করা যায়,সেটা তিনি দেখবেন বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট