1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে ২ সন্তানের জননী গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগরে রিপন মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী রাশিদা আক্তার (২৮) কে আজ দুপুরে তার শশুড়বাড়ীর লোকজন পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনেরা।
গতকাল বিকাল বাঞ্ছারামপুর উপজেলা সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. পান্না বনিক বলেন, রাশিদাকে আশংকাজনক অবস্থায় আনা হয়, আমি তাকে ওয়াশ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করি। পরে শুনেছি পথিমধ্যে তিনি মারা গেছেন। ”

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাসান জামিল খান বলেন, “আমি বিষয়টি শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এটি হত্যা না-কি আত্মহত্যা সেটি ময়নাতদন্ত করলেই জানা যাবে।
লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ”

নিহত রাশিদার পিতা পৌরসভার দশদোনা গ্রামের গিয়াসউদ্দিন ও রাশিদার ফুফু আছমা আক্তার জানান, আমাদের মেয়ে রাশিদাকে পিটিয়ে হত্যা করে মুখে কেরির ঔষধ দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে এলাকায় প্রচার করে। কিন্তু সে আত্মহত্যা কেন করবে? তার ৮ ও ৪ বছর বয়সী দুটি ছেলে রয়েছে। রাশিদার ননদ ও চাচাসহ শশুড়বাড়ির লোকজন পারিবারিক অশান্তির কারণে পিটিয়ে মেরেছে। এর বিচার চেয়ে আমরা মামলা করবো। ”

নিহতের বড় সন্তান মো. আব্দুল্লাহ (৮) সাংবাদিকদের জানায়, “আমার আম্মুকে ফুফু জুলেখা গাছের ডাল (লাকড়ি) দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।”

রাশিদাকে মেরে ফেলার অভিযোগে
অভিযুক্ত সরকারি হাসপাতালে ভর্তি
জুলেখা বলেন,তাদের অভিযোগ পুরোটাই মিথ্যা। আমার ভাইয়ের স্ত্রী রাশিদা পরকীয়া প্রেমে লিপ্ত ছিলো। প্রবাসী ভাই রিপনের সাথে আজ সকালে এই নিয়ে কথা কাটাকাটি হলে সে কেরির ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে।পরকীয়ার বিষয়টি আমরা রাশিদার বাবা মাকে আগেও জানানো হয়েছিলো।রাশিদাকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করেছি।উল্টো তারা আমাকে সহ আমার আরেক বোনকে বেদম পিটিয়েছে।আমাদের ঘরবাড়ি ভাংচুর করেছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট