1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শৈলকুপার উন্নয়ন ভাবনায় বি‌সিএস অ‌ফিসার্স ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শৈলকুপা বি‌সিএস অ‌ফিসার্স ফোরাম (BOFS) এর আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে। আজ ২১ জুন শনিবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন‌স্টি‌টিউট’র সভা ক‌ক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি ডা: নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বিভিন্ন দপ্তরে কর্মরত শৈলকুপা নিবাসী বিসিএস কর্মকর্তাগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সভায় শৈলকুপার সার্বিক উন্নয়নে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা ও একসা‌থে কাজ করার উপর গুরুত্ব আ‌রোপ করা হয়।

উল্লেখ্য, শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরাম, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কর্মকর্তাদের একটি সংগঠন। এটি মূলত শৈলকুপার বিভিন্ন বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের একটি প্ল্যাটফর্ম, যারা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা, অভিজ্ঞতা বিনিময় এবং এলাকার উন্নয়নে কাজ করে থাকে।

ফোরামটি নিয়মিত বিভিন্ন সভা, সেমিনার, এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সম্প্রতি, ফোরামের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়ন করা।

শৈলকুপার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখা।

বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করা।

সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।

শৈলকুপা বিসিএস অফিসার্স ফোরাম এলাকার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন এবং কোষাধ্যক্ষ মোঃ আমির খসরু’র আন্তরিকতায় ও নিরলস প্রচেষ্টায় ফোরামটি শৈলকুপার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট