1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শৈলকুপায় মহিষ চুরি! রাতের আঁধারে এক জোড়া মহিষ উধাও!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮৪৭ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি মতনেজা পাড়ায় চাঞ্চল্যকর মহিষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল (২ জুন) গভীর রাতে স্থানীয় মৃত সামসুদ্দীন সরদারের ছেলে মোঃ ইয়াকুব আলী সরদারের গোয়ালঘর থেকে দুটি মহিষ চুরি হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রাতেও মালিক মোঃ ইয়াকুব আলী গোয়ালঘরে পশুদের দেখভাল করে রাত আনুমানিক ১১টার দিকে ঘুমাতে যান। রাত প্রায় ৩টার দিকে খটখটানি শব্দে তার ঘুম ভেঙে যায়। তখন তিনি তৎক্ষণাৎ ছুটে যান গোয়ালঘরে। সেখানে গিয়ে দেখেন, গোয়ালঘরের তালা ভাঙা, গরু ও ছাগল ঠিকঠাক আছে, কিন্তু একটি জোড়া মহিষ নেই।

চুরি হওয়া দুটি মহিষের বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক ইয়াকুব আলী।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, আগে এমন আরও চুরির ঘটনা ঘটেছে। তবে এবার কেবলমাত্র মহিষ চুরির ঘটনা সকলকে ভাবিয়ে তুলেছে। তারা বলছেন, “চোর ধরা পড়ে না, চরের বিচার হয় না, তাই এমন ঘটনা বারবার ঘটছে।”

স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের টহল কম এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়াতেই চুরির ঘটনা বাড়ছে। এলাকাবাসী দ্রুত পুলিশের টহল বাড়ানো এবং চোরদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাবে।”

পুলিশ প্রশাসনের আশ্বাসের পরও এলাকাবাসী আতঙ্কিত। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট