1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আনন্দে উচ্ছ্বসিত সাংবাদিকপুত্র স্বার্থক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 এ.এস আব্দুস সামাদ: শৈলকুপা কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট এসোসিয়েশনের ২০২৪ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। ফলাফল ঘোষণার পর এক আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এবারের বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেণি থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে সাংবাদিক এইচ এম ইমরানের একমাত্র পুত্র ইয়াসির আরাফাত স্বার্থক। নিজ মেধা ও দক্ষতায় সে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করে।

গত ২ জুন, সোমবার কবিরপুর কিন্ডারগার্টেনের পরিচালক জনাব মতিন রহমান আনুষ্ঠানিকভাবে স্বার্থকের হাতে বৃত্তির সনদ ও নগদ অর্থ তুলে দেন। এই বিশেষ মুহূর্তে উপস্থিত সবাই শিশুটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

সনদ ও পুরস্কার গ্রহণের পর খুশিতে চোখ মুখ ঝলমল করে ওঠে ইয়াসির আরাফাত স্বার্থকের। মিষ্টি হাসিতে তার মুখভর পূর্ণ হয়ে ওঠে। উপস্থিত জনতার করতালিতে প্রতিধ্বনিত হয় তার সাফল্যের জয়ধ্বনি।

তরুণ এই শিক্ষার্থীর এ অর্জন নিঃসন্দেহে তার পরিবারের জন্য যেমন গর্বের, তেমনি শিক্ষাঙ্গনের জন্যও এক অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে সে আরও উচ্চতর সাফল্যের পথে এগিয়ে যাবে — এমনটাই প্রত্যাশা সবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট