1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারী বেতনে যার পোষাবে না তিনি চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী আসাদু্জ্জামান ফ্যামিলি কার্ড পাবেন যেভাবে, আবেদনে যা যা লাগবে শ্রীপুর জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় ইট ভাটা মালিকের হামলায় নারীসহ আহত ৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা শৈলকুপায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ৩ : বাড়িঘর ভাংচুর ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই : র‌্যাব ডিজি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হামিম, যা বললেন ফেসবুক পোস্টে শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় কৃষক নিহত, আটক ২ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি!!! বাংলালিংক অনুমোদিত ডিস্টিবিউশন হাউজ, এম কে ভয়েস এ নিম্নলিখিত পদে নিয়োগ চলছে। পদের নাম: BP (Brand Promoter) বেতন এবং ইনসেন্টিভ: মোট ১৭ হাজার টাকা প্রয়োজনেঃ 01911888486 ঠিকানা: বিশ্বাস বাড়ি ৩য় তলা, কবিরপুর, শৈলকুপা। শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত -৭: এলাকায় পুলিশ মোতায়েন

ভারত উত্তেজনা আর না বাড়ালে পদক্ষেপ নেবে না পাকিস্তান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেছেন, ভারত যদি উত্তেজনা আর না বাড়ায় তাহলে পাকিস্তান কোনও ‘‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’’ নেবে না। ভারতের হামলার পর বিশ্বের কাছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার ও সেনাপ্রধান এই অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ বলেন, ‘‘আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি। যদি তারা (ভারত) আরও পদক্ষেপ নেয়, তাহলে আমরা সেই পদক্ষেপের শক্তিশালী জবাব দেব।’’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। আন্তর্জাতিক আইন মেনেই পাকিস্তানের সামরিক নেতৃত্ব যথাযথ প্রতিক্রিয়া দেখাবে।

দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল) নেতা রানা সানাউল্লাহ বলেন, ‘‘জাতির প্রতিরক্ষার অভিভাবক হিসাবে তাদের এই অধিকার রয়েছে এবং জাতীয় নিরাপত্তা কমিটির সভাতেও এই বিষয়ে ঐকমত্য হয়েছে।

তিনি বলেন, ‘‘আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব এবং সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রীও জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভারত যদি কোনও আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে আমরা তার কঠোর প্রতিক্রিয়া জানাবো এবং আমরা সেটি করেছি।’’

এদিকে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রতিশোধ নিতে পাকিস্তান যদি হামলা করে, তাহলে ফের প্রত্যাঘাত করা হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ভারত।

দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কার্যালয়ের এক বিবৃতিতে বলেছেন, বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ সময় তিনি ‘অপারেশন সিঁদুর’ পরিমিত, সংযত এবং অ-উসকানিমূলক একটি সামরিক অভিযান ছিল বলে জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সহিংসতা বৃদ্ধির কোনও অভিপ্রায় ভারতের নেই। তবে পাকিস্তান যদি সহিংসতাকে আরও উসকাতে চায়—তাহলে প্রত্যাঘাত করার জন্য যত সামর্থ্য প্রয়োজন, তার সবই ভারতের রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট