1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ধানের শীষের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৪ আসনের ভোটার হচ্ছেন রাশেদ খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ডেস্ক: ভোটার তালিকায় স্থায়ী ঠিকানা পরিবর্তনের মাধ্যমে নিজেকে ঝিনাইদহের কালীগঞ্জের স্থায়ী ভোটার করার আবেদন করেছেন রাশেদ খান। এর আগে তিনি ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর ‘ভোটার স্থানান্তর’ আবেদন করেন রাশেদ খান।

সূত্র জানিয়েছে, রাশেদ খান ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার ছিলেন। পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা তিনি। আসন্ন নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এসব বিবেচনায় রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। কালীগঞ্জ পৌরসভা থেকে এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও নিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাশেদ খান বলেন, আমি ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভার ভোটার হওয়ার আবেদন করেছি। ঝিনাইদহ সদর পৌরসভার ভোটার আমি। নির্বাচন কমিশনে আমার ভোটার স্থানান্তরের আবেদন জমা দেয়া হয়েছে।

আবেদনটি নির্বাচন কমিশন গ্রহণ করেছেন। কালীগঞ্জে যেহেতু নির্বাচন করব, আমি সেই এলাকারই ভোটার হবো। আমি কালীগঞ্জবাসীকে সাথে তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ও উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট