1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে: তদন্তে পুলিশ, আটক এক নারী 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ  স্টার রিপোর্টারঃ

ঝিনাইদহের পবহাটি গ্রামে ঘটে গেল হৃদয়বিদারক এক মর্মান্তিক ঘটনা। সাড়ে তিন বছরের চঞ্চল শিশু সাইমা আক্তার সাবা প্রতিদিনের মতো শীতের সকাল ৮টার দিকে খেলতে বের হয়ে আর ঘরে ফেরেনি। দিনভর খোঁজাখুঁজির পর অবশেষে রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী মাসুদের ঘর থেকে উদ্ধার করা হয় তার নিথরদেহ। মুহূর্তেই শোকের ভারে স্তব্ধ হয়ে পড়ে পুরো পবহাটি গ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাবা নিখোঁজ হলে তার বাবা সাইদুল ইসলাম থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ গুরুত্বের সাথে বাড়ির আশপাশ, পুকুর, ঝোপঝাড়, প্রতিবেশী বাড়ি—সব জায়গায় তল্লাশি চালায়। তবুও দিনের শেষে মিলেনি সাবার কোনো খোঁজ। পুরো গ্রামে নেমে আসে উদ্বেগ ও উৎকণ্ঠার ছায়া।

অবশেষে রাতে ছড়িয়ে পড়ে দুঃসংবাদ—প্রতিবেশী মাসুদের ঘর থেকে পাওয়া গেছে ছোট্ট সাবার নিস্তেজ শরীর। কী অপরাধ ছিল শিশুটির? এই প্রশ্নে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা সাইদুল ও তার স্ত্রী। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে হত্যা করা হয়েছে। সন্দেহের ভিত্তিতে মাসুদের স্ত্রী শ্যামলী খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গ্রামবাসীর দাবি, দ্রুত সঠিক তদন্ত ও প্রকৃত হত্যাকারীকে গ্রেফতার করতে হবে। শুধু একটি শিশুর মৃত্যু নয়, পবহাটি গ্রাম হারিয়েছে তার নিস্পাপ আলো; কেঁপে উঠেছে মানবতা, ফুঁসছে শোক আর ক্ষোভে সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট