1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত হাজি আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা, কুমিল্লা: কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজি আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকেরা।
সোমবার রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে হাজারো নেতা-কর্মী কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। রাত সাড়ে ১০টার দিকে কান্দিরপাড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পর বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল নিয়ে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ‘কুমিল্লা-৬ আসনে মনোনয়নবঞ্চিত হাজী ইয়াছিনের সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আমরা অবরোধকারীদের সঙ্গে কথা বলছি। যাত্রীদের দুর্ভোগের কথা বলে তাঁদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছি।
প্রিয় নেতার মনোনয়ন পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রাত সাড়ে ১০টার দিকে কান্দিরপাড়ে বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় মহাসড়ক অবরোধ করলে দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় তারা মহাসড়কেও টায়ারে আগন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।
নেতাকর্মীদের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সাবেক সম্পাদক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটিকে তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’দাবি করে জানান, এ সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছেন। বিক্ষোভকারীরা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান এবং প্রয়োজনে কর্মসূচি কঠোর করার হুমকি দেন।
উল্লেখ্য যে আজ কুমিল্লা-৬ (সদর) আসনে খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি বর্ষিয়ান নেতা মনিরুল হক চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট