1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শিক্ষাঙ্গনে রাজনীতির আলো ছড়িয়েছে বলেই আমরা জুলাই বিপ্লব পেয়েছি- অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে
oplus_0

স্টাফ রিপোর্টার: সর্বস্তরের মানুষের সাথে মুক্ত আলোচনায় শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধের বিষয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমি শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধের পক্ষে নই। শিক্ষাঙ্গনে রাজনীতির আলো ছড়িয়েছে বলেই আমরা ২০২৪ সালে জুলাই বিপ্লব পেয়েছি।

গত ১৭ বছরের সাড়ে চার হাজারের উপরে সহকর্মীকে হারিয়েছি, যারা জনস্বার্থের জন্য কথা বলেছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ ও ভিন্ন মতের মানুষ ছিলেন। সুতরাং শিক্ষাংগণ থেকে যদি রাজনীতি সরিয়ে ফেলতে চান আমি এর সাথে দ্বিমত পোষণ করব। রাজনীতি একজন মানুষকে শান্ত করে ঋদ্ধ করে। রাজনীতি যদি একজন মানুষের মধ্যে না থাকে তার মধ্যে মানবিক মনুষ্যত্বের গুণাবলী বিকশিত হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে।

শৈলকুপার সর্বস্তরের মানুষের সাথে মুক্ত আলোচনা ‘কেমন শৈলকুপা চাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৈলকুপার বিভিন্ন স্তরের সচেতন মহলের আয়োজনে গেল রাতে সরকারি ডিগ্রী কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক বিমল কুমার সাহা।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রতিবছর ঈদ আসলেই শৈলকুপার কোন না কোন গ্রামে মায়ের বুক খালি হত। একটা, দুইটা, তিনটা করে লাশ পড়তো, মানুষ আহত হত। কিন্তু গত ১৪ মাসে তিনটা ঈদ পেলেও কোন লাশ পড়েনি, রক্ত ঝরেনি। আমরা সেটা হতে দেইনি। আমি সবসময়ই শৈলকুপা বিনির্মাণে আপনাদের স্বপ্নের সারথী হয়ে থাকবো। যারা আগে ভোট দিতে বুথে ঢুকতে পারেননি তাদেরকে সামনের নির্বাচনে বুথে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট