1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

আবারও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

এ.এস আব্দুস সামাদ স্টার রিপোর্টারঃ

আজ ২৭ অক্টোবর (রবিবার) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল শৈলকুপার সনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি”। সংগঠনটির উদ্যোগে এবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ ভায়াল এন্টিভেনম হস্তান্তর করা হয়েছে।

এই নিয়ে চলতি মৌসুমে গুষ্টির উদ্যোগে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৩০ ভায়াল এন্টিভেনম প্রদান করা হলো।

এন্টিভেনম প্রদানকারীদের মধ্যে ছিলেন— মাননীয় এটর্নি জেনারেল (৭০ ভায়াল), ব্যাংকার্স ফোরাম (৫০ ভায়াল), হাজী হজরত আলী টিপু (২০ ভায়াল), সিঙ্গাপুর প্রবাসী শৈলকুপা পরিবার (৩০ ভায়াল), মিজানুর রহমান শফি (১০ ভায়াল), মোঃ সোহেল রানা (২০ ভায়াল), মোঃ রাজু আহমেদ (১০ ভায়াল), রোটেক্স ফাউন্ডেশন (২০ ভায়াল) এবং মোঃ আব্দুল হান্নান (১০ ভায়াল)।

মোট ২৪০ ভায়ালের মধ্যে ২৩০ ভায়াল ইতোমধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা।

এন্টিভেনম প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও জনাব রাশেদ আল মামুন। এছাড়া শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গুষ্টি’র এডমিন ও পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সাপের কামড়ের রোগী আসায় এ ধরনের উদ্যোগ জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়দের মতে, এই ধারাবাহিক উদ্যোগ মানবিক সমাজ গঠনে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট