1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর ও ফসল নষ্ট, থানায় অভিযোগ!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বসতঘর ভাংচুর ও ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠেছে। উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কামরুল হাসান।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের রায়হান উদ্দিনের ছেলে কামরুল হাসান পার্শ্ববর্তী ত্রিবেনী ইউনিয়নের ১৬ নং পদমী মৌজায় আরএস খতিয়ান ২০৫ ও ২৩১ নং দাগে ৪.৯৯ শতাংশ জমি খোস কবলা দলিল মুলে প্রকৃত মালিকের কাছ থেকে ক্রয় করে বছর খানেক চাষাবাদের মাধ্যমে ভোগ দখল করে আসছিলেন।

তার বসতবাড়ী দুরে হওয়ায় স্থানীয় সংঘবদ্ধ কিছু চাঁদাবাজ তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে জমির ফসল নষ্টসহ তাকে প্রাণনাশের হুমকি দেয়।
উপায়ন্ত না পেয়ে কামরুল হাসান গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং-১৩৪১।
থানায় সাধারণ ডায়েরির খবর শুনে আরো বেশি উশৃংখল হয়ে পড়ে চাঁদাবাজরা।

পরবর্তীতে বসবাসের উদ্দেশ্যে উক্ত জমিতে টিনসেড ঘর নির্মান করতে গেলে গত ৪ অক্টোবর ২০২৫ তারিখ বিকেলে স্থানীয় চাঁদাবাজ দলের সদস্য হালিম, রুবেল, মহির, শহিদুল, মনিরুলসহ বেশ কয়েকজন এসে নির্মানাধীন ঘর ভেঙে ফেলে।

এসময় জমির মালিক কামরুল ও ঘর নির্মান শ্রমিকদের উপর হামলা করলে তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে প্রাণ বাঁচায়।
পরবর্তীতে জমিতে থাকা ফসল খাস পঁচা ঔষধ ছিটিয়ে নষ্ট করে ফেলেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

থানায় অভিযোগকারী কামরুল হাসান জানান, তিনি সকল প্রকার কাগজপত্র যাছাই-বাছাই করে পদমী মৌজায় ৪.৯৯ শতাংশ জমি কিনেছেন। কিন্তু স্থানীয় চাঁদাবাজদের টাকা না দিলে সেখানে চাষাবাদ ও ঘর নির্মান করতে দিচ্ছে না। তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
জমির বৈধ কাগজপত্র, ক্ষতিগ্রস্থ নির্মাণাধীন ঘরের ছবি, চাঁদাবাজদের নামের তালিকা, থানায় করা জিডি এ লিখিত অভিযোগের কপি নিয়ে ২০ অক্টোবর ২০২৫ সোমবার তিনি সাংবাদিকদের কাছে হাজির হয়ে এসব তথ্য জানান।

এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, লিখিত অভিযোগ হাতে পেয়ে এসআই মান্নানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
চাঁদাবাজীর অভিযোগ প্রমান হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট