1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

 মাসুদ রানা কুমিল্লা, জেলা প্রতিনিধি:
আমরা কুমিল্লা বিভাগ চাই”—এই স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে প্রাচীন নগরী কুমিল্লা।
আজ মঙ্গলবার দুপুরে কান্দিরপাড় পূবালী চত্বরে হাজারো শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ জড়ো হয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে এক উচ্ছ্বসিত সমাবেশ করেন।
সমাবেশস্থলে ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যায় চারদিক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সেখানে এসে অবস্থান নেন। কেউ হাতে জাতীয় পতাকা, কেউ কণ্ঠে শ্লোগান—সব মিলিয়ে কুমিল্লা নগরীর রাজপথ যেন রূপ নেয় দাবির মিছিলে।
সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা মনছুর নিজামী, গোলাম সামদানী, ছাত্রনেতা ওমর ফারুক শুভ, রিদোয়ান জাহান জিসান, ইয়াসির ফাহিম, মুনতাসীর জারিফসহ অন্যরা।
শিক্ষার্থীরা বলেন, প্রাচীন সমতট সভ্যতার ঐতিহাসিক রাজধানী ছিল কুমিল্লা। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ডে এই অঞ্চল বরাবরই ছিল অগ্রগামী। তারা প্রশ্ন তোলেন—ুযেখানে বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার ৪২টি আঞ্চলিক দপ্তর ইতোমধ্যেই কুমিল্লায় পরিচালিত হচ্ছে, সেখানে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে এত বিলম্ব কেন?”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভাগ ঘোষণার উদ্যোগ যতবারই সামনে আসে, ততবারই অদৃশ্য মহল” এর ষড়যন্ত্রে তা থেমে যায়।
শিক্ষার্থীরা বলেন, কুমিল্লা বিভাগের দাবি কোনো রাজনৈতিক নয়, এটি প্রশাসনিক বাস্তবতার প্রতিফলন। উন্নয়ন ত্বরান্বিত করতে, জনসেবা সহজ করতে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা জরুরি।”
সমাবেশ শেষে শিক্ষার্থীরা নগরীর প্রধান প্রধান সড়কে মিছিল করেন। পথে পথে সাধারণ মানুষ হাত তুলে তাদের দাবির প্রতি সংহতি জানান। অনেক দোকানপাটের সামনে দাঁড়িয়ে ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট