1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

দেবিদ্বারে মসজিদে সিঁড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ মাসুদ রানা কুমিল্লা, জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলা নারায়নপুর মধ্য পাড়া জামে মসজিদের দোতলার সিঁড়ি থেকে বশিরুল ইসলাম (৩৪) নামের এক আবুধাবী প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বিকেলে দেবিদ্বার থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। সে উপজেলার নারায়নপুর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বশিরুল ইসলাম জীবনের চাকা ঘুড়াতে আবুধাবী যায়। সেখানের দুই মাস থাকার পর অসুস্থ্য হয়ে গত দেড় মাস পূর্বে চিকিৎসার জন্য দেশে ফিরে আসেন। রোববার দুপুরে বাড়ির পাশে মসজিদের সিঁড়ির চালায় বশিরুল ইসলামের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বশিরুল ইসলামের স্ত্রী মিতু আক্তার জানান, সকাল ৮টায় নাস্তা না করে বাড়ি থেকে বাহির হয়ে যায় তার স্বামী। এরপর আর বাড়িতে ফিরে আসেনি এবং ফোনও রিসিভ করে নাই। দুপুরে মসজিদের সিঁড়িতে ঝুলন্ত স্বামীর লাশ দেখতে পাই।
তরিকুল ইসলাম টিপন নামে এক স্থানীয় যুবক জানান, মসজিদের মাইকে সমস্যা থাকায় ইমাম সাহেবের কথায় সে দুপুর সোয়া ২টায় মাইকের সমস্যা দেখতে ছাদে উঠে। সে সময় সিঁড়িতে বশিরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে ইমাম সাহেবকে ফোনে জানায় এবং এলাকাবাসীকে বিষয়টি জানান।
মসজিদের সভাপতি মো: বশিরুল ইসলাম বলেন, ঈমাম সাহেব আমাকে ফোন দিয়ে মসজিদের সিঁড়িতে বশিরের ঝুলন্ত লাশের বিষয়ে জানালে আমি এসে লাশ দেখে থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারন জানতে সময় লাগবে। তবে পারিবারিক সমস্যাজনিত কারনে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট