1. live@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর : দৈনিক বাংলাদেশ খবর
  2. info@www.dainikbangladeshkhobor.com : দৈনিক বাংলাদেশ খবর :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ শৈলকুপায় চৈত্র সংক্রান্তি ও লোকজ উৎসব অনুষ্ঠিত  মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৮ জন প্রশিক্ষণার্থী অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাচোলে ডিএনসির অভিযান: ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ নারী গ্রেফতার বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: নেতানিয়াহু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র প্রাথমিকের সব শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেবে সরকার : প্রতিমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক….প্রধানমন্ত্রী

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

মোঃ সাকিব খান

মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলেন—চাপাতলা গ্রামের তিন ভাইয়ের মেয়ে তারিন (৮), সিনতিয়া (৯) ও তানহা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল গ্রামের খালে। কিছুক্ষণ পর তাদের খোঁজ না মিললে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “আনুমানিক পৌনে ২টার দিকে শিশুগুলোকে হাসপাতালে আনা হয়। ঘটনাটি ঘটে দুপুর ১টার দিকে । তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।”

অকালেই তিন শিশুর প্রাণহানিতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে আহাজারি ও স্বজনহারার মাতম।
এ ঘটনায় পুরো চাপাতলা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ ও নিস্তব্ধতা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট